তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃমেহেরপুর জেনারেল হাসপাতা লে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।আজ ভোর রাতে ও সকালে এই দুই জনের মৃত্যু হয়। মৃত্যুরা হলেন গাংনী উপজেলার মটমুরা গ্রামের আব্দুল হান্নান ও সদর উপজেলার রাজনগর গ্রামের তাহেরা খাতুন।
বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মকলেছুর রহমান পলাশ।তিনি জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে এই দুইজন শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন ছিল। তারা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
ভোররাতে ও আজ সকাল দশটার দিকে দুইজন করোনা আক্রান্ত রোগী মারা যায়। তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।
