মোঃ আরিফুল ইসলাম অনিক জয়পুরহাট (পাঁচবিবি) উপজেলা প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার পাঁঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের নওয়ানা গ্রামের এক ক্ষুদে ক্রিকেটারের অকাল মৃত্যুর খবর পাওয়া গেছে।নিহত ক্ষুদে ক্রিকেটারের নাম মোঃ সাকিব আল হাসান (সাগর)(১৭)।নিহতের পরিবারের মারফত জানা যায়,বুধবার ১৬ ই জুন সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কোন কিছু বুঝে উঠার আগেই সাকিবের মৃত্যু হয়।
সাকিব এলাকায় এক জন ভাল মানের ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন।ডান হাতে প্রেসার বোলার এবং ব্যাটিংয়ে ছিল তার দারুন দক্ষতা। জয়পুরহাট জেলার আনাচে কানাচের সকল ক্রিকেট প্রেমিরা এবং ক্রিকেটাররা সাকিব কে এক নামে চিনত।
নিহত সাকিব বাংলাদেশের অনেক জেলাতে ক্রিকেট খেলে সবার মন জয় করেছিল।তার এই অকাল মৃত্যুতে সকল ক্রিকেট প্রেমী এবং তার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন।পাড়ইল ক্রিকেট কাউন্সিলিং একাডেমির দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান মুরাদ লিখিত বক্তব্যে শোক জানিয়েছেন।
ক্ষুদে এই ক্রিকেটারের অকাল মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন শোক জানিয়েছেন।অপরদিকে একই দিন বিকেল পাঁচবিবির জলপাইতলী নামক স্থানে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে পাঁচবিবি বাজারের প্রবীণ কাপড় ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা গুরুতর আহত হোন। স্থানীয়দের সহযোগিতায় গোলাম মোস্তফা কে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় আরো দুই যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
