লিটনপাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জোর মাধবপুরে উপজেলায় হঠাৎ জ্বর সর্দি কাশি রোগীর সংখ্যা বেড়ে গেছে প্রায় ঘরে এজাতীয় রোগ দেখা দিয়েছে করোনার উপসর্গ হলেও এ নিয়ে সাধারণ মানুষের কোন অনুভূতি নেই। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট হাসপাতালে এবং ওষুধের দোকানে শত শত মানুষ জ্বর, সর্দি, কাশি, নিয়ে আসে চিকিৎসের কাছে। এতে করে সচেতন মানুষজনের মধ্যে উদ্বেগ, উৎকন্ঠা থাকলে সাধারণ মানুষ একে পাত্তাই দিতে চায় না উপজেলায় অর্ধশত শিল্প প্রতিষ্টান রয়েছে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে আসেন মাধবপুর হাসপালের একজন চিকিৎক জানান হাসপাতালের আউট ডোরে প্রতিদিন গড়ে ৪/৫ শত রোগী আসে।
গত কয়েক দিনে অধিকাংশ রোগীই সর্দি কাশির গত সপ্তাহ থেকে হঠাৎ জ্বর সর্দি কাশির রোগীর সংখ্যা হুহু করে বাড়ছে হাসপাতালে সর্দির ওষুধ হিস্টাসিনের সংকট দেখা দিয়েছে যে কারনে হাসপাতাল থেকে রোগীরা হিস্টাসিন পাচ্ছেন না। কিন্তু লোকজন এখন ও সচেতন নয় এখানকার মানুষ করোনার পরিক্ষা করাতে আগ্রহী না প্রাইভেট হাসপাতাল মা মনির পরিচালক আবুল খায়ের বলেন, প্রতিদিন জ্বর সর্দি, কাশির বেশ রোগী আসছে প্রেসক্লাব সেক্রটারী সাব্বির হাসান বলেন প্রায় পরিবারে জ্বর, সর্দি কাশি রোগী দেখা যাচ্ছে কিন্তু মানুষ এসব পাত্তা দিচ্ছে না ফার্মেসীতে গিয়ে প্যারাসিটামল এনে খায় করোনা টেষ্টের ব্যাপারে তাদের কোন আগ্রহই নেই।
উল্টো বিদ্রুপ আচরণ করে স্বাস্থ্য বিধি না মেলে চলায় করোনা সংক্রমনের হার উর্ধগতি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক মামুন বলেন,গত শুক্রবার ও শনিবার ১৯ জনের করোনা পরিক্ষায় ৯জনই পজিটিভ,তিনি বলেন সরকারের ঘোষিত লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানলে সামনে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।
