অপরূপা বৃষ্টি ও আকাশ -বিচিত্র কুমার

মেঘলা আকাশ যখন তাকায় অপরূপা বৃষ্টির দিকে
হঠাৎ তখন বিজুলি চমকায় চতুর্দিকে মেঘ ডাকে
লজ্জাবতীর মতো লাল হয়ে বৃষ্টি পালায় রঙধনুর দেশে 
উতলা দেওয়া আবেগে বৃষ্টিকে ডাকে।
তখন আধ-আলো লুকোচুরি চলে জগৎ জুড়ে
দু-জনে লুকিয়ে কথা বলে ছন্দ সুরে সুদূরে।

ভিরুভিরু চোখে আকাশ বলে,এতদিন কোথায় ছিলে?
অপলক দৃষ্টিতে বৃষ্টি বলে,আপনার নীল আকাশেই ছিলাম আমি,
কিন্তু আপনে হাজার তারার মাঝে আমাকে দেখতে পাননি?
আকাশ বলে ও তাই বুঝি?
হঠাৎ আন্ধকার নেমে এলো রঙিলা পৃথিবীর বুকে
তবু একঝলক হাসি ওদের চোখে মুখে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ