মুরাদনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাজি আব্দুল আউয়ালের ইন্তেকাল

শাহ আলম জাহাঙ্গীর, ব্যুরো চিফ, কুমিল্লা
কুমিল্লার  মুরাদনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক নয়া দিগন্তের মুরাদনগর উপজেলা প্রতিনিধি ও উপজেলার জাহাপুর ইউনিয়নের রাণী মুহুরী গ্রামের মৃত্যু হাজী আব্দুল আজিজ সরকারের ছেলে আব্দুল আউয়াল সরকার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি.........রাজিউন)। 
আজ শনিবার সকাল সাড়ে ৭টায় মুরাদনগর উপজেলা সদরের মাষ্টার পাড়াস্থ তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
মুত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে, দুই কন্যা ও আত্মীস্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম (বড় মাদ্রাসা) মাঠে প্রথম নামাজের জানাজা শেষে বাদ আছর মরহুমের নিজ গ্রামের বাড়ীতে নিজের প্রতিষ্ঠিত রাণী মূহরী নাদিয়াতুল উলূম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মুরাদনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকারের মৃত্যুতে, মুরাদনগর প্রেস ক্লাব, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব, হোমনা উপজেলা প্রেসক্লাব,হোমনা প্রেসক্লাব, মুরাদনগর প্রেস ইউনিয়ন, মুরাদনগর বার্তা টোয়েন্টি ফোর ডটকমসহ বিভিন্ন সংগঠন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ