সিলেটের শাহপরান বাইপাস এলাকায় সাংবাদিক ফয়সল কাদিরকে হেনস্তা

সিলেট ব্যুরোঃ সাংবাদিক  ঐক্য পরিষদ সিলেট বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্য দৈনিক মাতৃজগৎ পত্রিকার ব্যুরেচীফ ও দৈনিক পৃথিবীর কথা অনলাইন পোর্টালের সম্পাদক ফয়সল কাদির কে আজ ৯ জুলাই আনুমানিক ৫:৩০ মিনিটের সময় শাহপরান বাইপাস এলাকায় ট্রাফিক সার্জন আফছর কতৃক হেনস্তা করার প্রতিবাদে সাংবাদিক ঐক্য পরিষদ সিলেট বিভাগ এর সভাপতি ফয়ছল আহমদ সাগর ও মহাসচিব ফারুক আহমদ চৌধুরী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এব্যাপারে সাংবাদিক ফয়সল কাদির জানান,আমি একটি নিউজের কাজে শিববাজার আমার নিজ বাসা থেকে  শিবগঞ্জ যাওয়ার সময় শাহপরান বাইপাস এলাকায় আসলে ট্রাফিক সার্জন আফছার আহমদ সিগন্যাল দিলে আমি দাঁড়িয়ে পড়ি। তিনি আমার কাগজপত্র দেখতে চাইলে, আমি বলি আমি বিগত মাস তিনেক আগে গাড়ি ক্রয় করি এখনো কাগজপত্র করতে পারিনি।যার দীর্ঘ ২ বছরের অধিক সময় করোনা পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিটি অফিস বন্ধ থাকার কারনে সম্ভব হয় নি। তারপরও তিনি আমায় এরকম অপদস্ত করেন।

ঘটনার সুষ্ট তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় ডিসি (ট্রাফিক পুলিশ) ফয়সল মাহমুদ ও মাননীয় পুলিশ কমিশনার নিশারুল আরিফ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ