রাসেল হোসেন: গঙ্গানন্দপুর ইউনিয়নের অবহেলিত গ্রামীণ রাস্তাগুলো চলাচলের উপযোগী করে দেওয়ায় অভিনন্দিত এমপি নাসির উদ্দিন। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত গ্রামের বহু প্রয়োজনীয় রাস্তা গুলো ইটের সলিং করে দেওয়ায় (চৌগাছা- ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল( অব:) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন কে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা যায় সম্প্রতি তিনি অত্র ইউনিয়নের গোয়ালহাটি গ্রামের সৈয়দের বাড়ী হতে মমিনের বাড়ি পর্যন্ত এবং মমিনের বাড়ী হতে খন্দকার পাড়া জামে মসজিদ পর্যন্ত (৩০০ মিটার)।আমজাদ মাষ্টারের বাড়ী হইতে আল আমিনের বাড়ি পর্যন্ত(৬০০ মিটার) ।
গৌরসূটি বাজারের আজগর আলীর বাড়ী হতে জামালের বাড়ি পর্যন্ত (২০০ মিটার)বহু প্রয়োজনীয় রাস্তাগুলো ফ্লাট সলিং করে দিয়ে চলাচলের উপযোগী করে দেওয়ায় ভুক্তভোগীরা প্রাণভরে দোয়া করেছেন গণমানুষের নেতা মাননীয় এমপি মহোদয়কে। চৌগাছা ঝিকরগাছা জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন প্রতিবেদককে জানান বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি "গ্রাম হবে শহর এর আলোকে গ্রামের জনপদগুলো আর অবহেলিত থাকবে না । শুধু গঙ্গানন্দপুর ইউনিয়ন নয় চৌগাছা -ঝিকরগাছা উপজেলার প্রতিটা গ্রামীণ জনপদ কে চলাচলের সম্পূর্ণভাবে উপযোগী করে গড়ে তোলা হবে ইনশাল্লাহ।

