শাহ আলম জাহাঙ্গীর,ব্যুরো চিফ,কুমিল্লা:কুমিল্লা জেলার হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
কোভিড-১৯ প্রতিরোধে একজন করোনা যোদ্ধা হিসাবে শুরু থেকেই হোমনা উপজেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ও করোনাকালীন জনগনের মাঝে সচেতনতায় তিনিই প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেন।জানা যায়, তিনি এই মহামারি করোনাকালীন সময়ে প্রতিদিন হাসপাতালে বসে গড়ে ১০০ রোগীর সেবা দিয়ে গেছেন।
নিরলস চিকিৎসা সেবায় যার অবদান অতুলনীয়, সম্মুখ সারির যোদ্ধা নিবেদিতপ্রাণ চিকিৎসক ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার এর আশু সুস্থতা কামনায় সকলের নিকট দোয়াপ্রার্থী।
