আবুল হাসনাত রাতুল, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ শুক্রবার ০৯ই জুলাই ময়মনসিংহ বিপিন পার্ক এর নিচে নদীর তীরে অবস্থিত বেদে পল্লী বস্তিতে আসহায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ৩০ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত হিসেবে ছিলেন সুবিধাবঞ্চিত শিশু কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি কাউসার আহমেদ, সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শোয়েব আহমেদ সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রেদোয়ান হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল হাসান, সহ অর্থ সম্পাদক মোঃ আকরামুল ইসলাম প্রমুখ সহ দলের অনেকেই। এছাড়া উপস্থিত ছিলেন অনলাইন মিডিয়ার সাংবাদিক।
উক্ত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ এর সময় সুবিধাবঞ্চিত শিশু কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি মোঃ কাউসার আহমেদ জানান বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এতে আয়রোজগার কমে গেছে। তাতে দারিদ্র্যতায় ভুগছে তারা। এমতাবস্থায় তাদের মাঝে কিছু সংখ্যাক পরিবারকে সুবিধাবঞ্চিত শিশু কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে খাবার বিতরণ করতে পেরে খুবি আনন্দিত লাগছে। এতে তারা কিছুটা উপক্রিত হবে জানায়। তিনি আরও বলে বর্তমান পরিস্থিতিতে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
এদিকে দারিদ্র্য পরিবারে খাবার পেয়ে খুবি খুশি। তারা বলে সবাই অসহায়দের পাশে এগিয়ে এলে দারিদ্র্যতা কিছু কমবে।
