শান্তনু রায়, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের সরকারি এস এম মডেল স্কুলের গনিত শিক্ষক রঞ্জন কুমার রায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১১-জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের ৩১৬ পাওয়ার হাউজ সড়কের গোহাটা বটতলা মন্দিরের পিছনে নিজ বাসার দ্বিতীয় তলা থেকে মরা দেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রঞ্জন কুমার রায় শহরের সরকারি এস এম মডেল স্কুলের গণিতের শিক্ষক ছিলেন। বিকালে তিনি বাড়িতে একা ছিলেন। তার ছেলে বাড়িতে আসলে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখে প্রতিবেশী এবং পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার পুলিশ মো: মনিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে শিক্ষক রঞ্জন কুমার রায় আত্মহত্যা করতে পারেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখেছি।মারা দেহ গোপালগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার স্ত্রী গোপালগঞ্জ সরকারি বীণাপাণি স্কুলের শিক্ষিকা অর্চনা বিশ্বাস।
