মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ঘনিয়ে আসছে পবিত্র ঈদ-উল আযহা। প্রস্তুত হচ্ছে নানা প্রজাতির ষাড় গরু। ক্রেতারাও শুরু করেছেন ষাড় গরু দেখা। ঈদ-উল আযহা উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ছাব্বিশা গ্রামে নিজ বাড়ীতেই একটি বাহামা জাতের গরু প্রস্তুত করেছেন আব্দুল মান্নান এর সন্তান সরোয়ার হোসেন । ষাড়টির দাম হাকাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা। গরুটি একনজর দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে তাঁর বাড়িতে। দূর-দূরান্ত থেকে আসছেন অনেকেই।
এবার কোরবানিতে বাড়ী থেকেই গরুটি বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন সরোয়ার হোসেন । গরুটি আনুমানিক প্রায় ৬২৫ কেজি ওজন হবে।মাংস হিসেবে সাড়ে তিন লাখ টাকা দাম হাকাচ্ছেন। চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় গরুটি এখনো তার বাড়ীতে আছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ছাব্বিশা গ্রামের আব্দুল মান্নান এর ছেলে সরোয়ার হোসেন নিজ বাড়িতে নিজ সন্তানের মতো করে সাড়ে তিন বছর ধরে পালন করে আসছে গরুটি। গরুটি শান্ত প্রকৃতি হওয়ায় গরুটিকে শান্ত বাবু বলে ডাকে।সরোয়ার হোসেন বলেন, স্থানীয় হাটে এ ধরনের গরুর চাহিদা থাকলেও কাঙ্খিত দাম পাওয়া দুষ্কর। তাই তিনি এবার নিজ বাড়ী থেকেই বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, গরুটির আনুমানিক ওজন ৬২৫ কেজি হতে পারে। গরুটির রং সাদা কালো। তিনি আরও বলেন, যদি কেউ গরুটি ক্রয় করতে চান তাহলে আমার মোবাইল নং ০১৩০৪৩৯৭৫৯৮,০১৭০৪৪৫০৯১৩ যোগাযোগ করতে পারেন।তিনি আরও বলেন, আমি গরুটিকে প্রতিদিন দেশীয় খাবার খাওয়াইছি। মোটাতাজা করানোর ক্যামিক্যাল জাতীয় কোন খাবার খাওয়াইনি।
এবিষয়ে সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গরুটি প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছে সরোয়ার হোসেন । গরুটি দেখতেও অনেক সুন্দর। প্রানী সম্পদ অফিস থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে।
