অগ্নিসংযোগ, গোলাগুলির ঘটনা পটিয়ার হিলচিয়া গ্রামে সংঘর্ষে’র ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা


চট্টগ্রাম  প্রতিনিধি: পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া গ্রামে গত ৯ জুলাই মধ্যরাতে অগ্নিসংযোগ, লোকজনের উপর গোলাগুলির ও সংর্ঘষের ঘটনায় ২১ জনকে আসামী করে পটিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। গত ১২ জুলাই শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া গ্রামের মোঃ মহসিন (৪৫) বাদী হয়ে উক্ত মামলা দায়ের করে।মামলা সূত্রে জানা যায়, উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে হাতিয়ারঘোনা কাজী জামে মসজিদের আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে কাজী এবাদুল্লাহ শাহ জামে মসজিদ তৈয়্যবীয়া সুন্নিয়া নূরীয়া মাদ্রাসা এতিমখানা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মহসিন গত ৯ জুলাই চন্দনাইশ থেকে বাড়ি ফেরার পথে ছামুদরিয়া বাজারে পৌঁছলে তাজুল ও জয়নাল নামের দুইজন তার মোটরসাইকেল আটকিয়ে ভাঙ্গচুর করে। বিষয়টি সে এলাকার গণ্যমান্য লোকজনকে জানায়। এর জের ধরে উক্ত রাত ৯ টায় আনম সেলিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাজী মাদ্রাসার সামনে পরিচালনা কমিটির লোকজনকে হামলা চালায়। এ ঘটনায় মোঃ মহসিন (৪৫), আবদুল্লাহ আল জুনায়েদ (১৮), মোঃ জুবায়ের (১৯), সাকিব (১৮), রিফাত (১৭), সাইফুল ইসলাম (৩১), আনছার উদ্দীন (১৯), মহিউদ্দীন (১৯), আবছার উদ্দীন (৫০) আহত হয়। এছাড়া ৭/৮টি খড়ের গাধাঁয় অগ্নিসংযোগ করে। আহত ৯ জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুত্বর দেখে চমেক হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা অনেকে চিকিৎসাধীন রয়েছে। কাজী এবাদুল্লাহ শাহ জামে মসজিদ মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা নিয়ে আনম সেলিম ও নুরুল ইসলাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বর্তমানে উক্ত প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবছার উদ্দীন প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে বলে এলাকার লোকজন জানায়।

উল্লেখ্য, ১নং আসামী আনম সেলিম উদ্দিনের বিরুদ্ধে প্রতারণা, আত্মাসাৎ, সংঘর্ষ, লুটপাট, ভাঙ্গচুর, চুরির ঘটনা সহ প্রায় ১২টি মামলা রয়েছে। ফটিকছড়ি এলাকার ২৫ লাখ টাকা আত্মসাতের দায়ে সিআর ৩৪৯/২৩ নং মামলা দায়ের হয়েছে। ৫৯ লাখ টাকা আত্মাসাতের দায়ে সিআর মামলা নং ৮২৭/২২ পাঁচলাইশ থানার একটি মামলা। উক্ত মামলা গুলোতে জামিনে রয়েছে বলে জানাগেছে।এ বিষয়ে পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া গ্রামে গত ৯ জুলাই মধ্যরাতে অগ্নিসংযোগ, লোকজনের উপর গোলাগুলির ও সংর্ঘষের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।  


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ