স্বামীকে সর্বস্বান্ত করে, পরকীয়া প্রেমিকের সাথে পালালেন কন্যা সন্তানের জননী বিলকিস জাহান

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নে তুলাতলী গ্রামে পরকীয়া প্রেমের টানে ঘর ছাড়লেন এক কন্যা সন্তানের জননী। দীর্ঘদিন পরকীয়ার পর ঘর বাধার স্বপ্ন নিয়ে গত শুক্রবার সকাল ৯ ঘটিকায় বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বিলকিস।স্থানীয় সুত্রে জানা গেছে, তুলাতলী ৫ নং ওয়ার্ডের মো: কাঞ্চন গাজির ছেলে মো: সোবাহান গাজী (৩০) সাথে ১১ বছর পূর্বে, মৃত নুর আলম গাজীর কন্যা মোসা: বিলকিস জাহান (২৫) এর সাথে বিবাহ হয়। বিবাহ জীবনে তাদের ঘরে মোসা: জামিলা নামের ৯ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

বিবাহের ৭ বছর পূর্ণ হবার পর থেকেই স্ত্রী বিলকিস জাহান বিভিন্ন পর পুরুষের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক চলিয়ে আসছিলো। মাঝে মধ্যে স্বামী সোবাহান বুঝতে পারলেও, পরকীয়ার বিষয় টা বুঝতে দেননি স্ত্রী বিলকিস। বিগত ৪ বছর আগে পরিকায় প্রেমের টানে দুইবার ঘর ছাড়ে ছিলেন বিলকিস জাহান। লোক লজ্জায় স্ত্রী কে খুজে ঘরে ফিরিয়ে আনেন স্বামী সোবাহান। স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে আবারো ঘর বাঁধেন দুজন, সুখ শান্তিতে চলছিল তাদের জীবন।  স্থানীয় সুত্রে জানা যায়, এতো কিছুর পরেও ঠিকঠাক মতন সংসার চললেও ফের গভীর পরকীয়া জড়িয়ে পড়েন স্ত্রী বিলকিস জাহান। ভবিষ্যতে সুন্দর ভাবে বাঁচার জন্য স্বামী-স্ত্রী পাড়ি জমতে চেয়েছিলেন বিদেশে। বিদেশ যাওয়া আনুষঙ্গিক সবকিছু পার হলেও কপালে জোটিনি সুখ আর সুখের সংসার। ছোট্ট কন্যা সন্তান জামিলা হারিয়েছেন গর্ভধারিনী মাকে। শুক্রবার সকালে বাবার বাড়ির উদ্দেশ্য কন্যা সন্তান জামিলাকে রেখে, ঘরে থাকা বিদেশ যাওয়ার ২ লক্ষ ১০ হাজার টাকা, পাসপোর্ট, গলার চেইন, কানের দুল, হাতের আংটি নিয়ে বের হয়ে মটরসাইকেল করে পরকিয়া নাগরের হাত ধরে পাড়ি জমায় অজানা উদ্দেশ্যে। 

স্বামী সোবাহান পাগলের মতন বিভিন্ন এলাকায় খুঁজছেন তার স্ত্রীকে, কন্যা সন্তান জামিলা খুঁজছেন তার মাকে। মাকে এক নজর দেখার জন্য চোখ টলমল কান্নায় জড়িত জামিলা সাংবাদিকদের জানান, বাবা ঘরে না থাকলে আমার মা সারা দিন মোবাইলে টিকটক করে, মোবাইলে ভিডিও কলে কথা বলে। শুক্রবার সকালে আম্মু লাগেজ থেকে কাগজ ঘোচাচ্ছ তার পড়ে কোথায় জানি চলে গেছে, আর ফিরে আসেনি।গ্রামসূত্রে জানা যায়, সোবাহান আর বিলকিসের সংসার ভালোই চলছে, কোন অভাব ছিলো না তাদের ছোট্ট ঘরে। হঠাৎ করে বউ আরেক লোকের সাথে অনেক কিছু নিয়া পাইলাইয়া গেছে বলে শুনেছি। ছোট্ট মেয়েটা কান্না করে আর রাস্তায় রাস্তায় ঘুরছেন আর বিলকিস কে খুজতেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে বিলকিসজাহানের মা মহিলা বেগম বলেন।আমার মেয়ের সাথে বিগত এক বছর হয় আমার কোন কথা বা যোগাযোগ হয় না। আমার মেয়ে অন্য কারো সাথে চলে গেছে বিষয়টা আমি শুনেছি। তবে আমার সাথে কোন যোগাযোগ হয়নি।৫ং ওয়ার্ডের মেম্বার সিমান্ত সোহেল জানান, সোবাহান গাজীর বিষয়টা আমি শুনেছি এবং জেনেছি, তার স্ত্রী বিলকিস কয়েক লক্ষ টাকা  গহনা গাটি ও একটি এন্ড্রয়েড মোবাইল নিয়ে কোথায় যেন চলে গেছেন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জেনেছি।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ