বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

গাছ লাগান–প্রাণ বাঁচান,

বিশ্বাসে থাক 'সবুজ স্বপ্ন' 

নিঃশ্বাসে থাক নাড়ির টান।

ঝিকরগাছা প্রতিনিধিঃ  আজ বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. ডাক্তার অধ্যাপক মোঃ নাসির উদ্দিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় বৃক্ষরোপণ  কর্মসূচি পালন করা হয়।এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মোঃ সেলিম রেজা।সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রশিদুল আলম।সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হাসান আরিফুর রহমান।সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা যুবলীগ নেতা মাহফুজুল আহসান সজল, যুবলীগ নেতা মীর শাহেদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কমিটির সদস্য মিন্টু মিয়া, উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইকরামুল করিম সৈকত, জাতীয় শ্রমিক লীগ ঝিকরগাছা ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, ঝিকরগাছা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও ছাত্র ফেডারেশন ঝিকরগাছা শাখার সাধারণ সম্পাদক আকিবুল হোসাইন।ঝিকরগাছা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষের নেতৃত্বে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি ফরহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন হোসেন, সাংগঠনিক সম্পাদক রুদ্র দে প্রমুখ।এসময় বিভিন্ন প্রকার ভেষজ, ফলজ, ফুলের চারা রোপণ করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ