![]() |
| ডা. মো. জালাল আহমদ |
মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রামের আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. মো. জালাল আহমদ (৭৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন। গত শুক্রবার (১ নভেম্বর) আমেরিকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ১ নং সৈদালি গ্রামের মরহুম নজির আহমদ মিস্তিরীর ছোট ছেলে। মৃত্যুকালে তার স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।আজ শনিবার বাদ আসর বড়তাকিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে বড়তাকিয়া জামে মসজিদ কবরস্থানে দাপন করা হবে।তিনি সৈদালী বাইতুন নূর জামে মসজিদ প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
