বসুন্দিয়া ইউনিয়ন আমির মাওলানা রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জামায়াতের যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রছুল। তিনি বলেন আল্লাহর অশেষ রহমত এবং গণমানুষের সাহায্য-সমর্থন পেলে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে। জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে অহেতুক কোন নাশকতাও হয়রানি মূলক মামলা হবে না। শুধুমাত্র প্রকৃত অপরাধীরাই শাস্তির আওতায় আসবে। দেশের দুর্নীতি থাকবে না।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবু বকার খান। বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস, বসুন্দিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তৌহিদুর রহমান বাপ্পি, মোঃ ইউসুফ আলী, মোঃ কামরুজ্জামান, হারুন অর রশিদ, মোঃ নুরুন্নবী প্রমূখ।
