মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে আলু ও ভুট্টার আবাদ শুরু হওয়ায় জমি প্রস্তুত ও চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতের শুরুর সাথে সাথে মাঠজুড়ে জমি চাষ, সার প্রয়োগ ও বীজ প্রস্তুতিতে চলছে কৃষকদের ব্যস্ততা। স্থানীয় কৃষকরা জানান, অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের আশা নিয়ে তারা এবার আগাম আলু ও ভুট্টা আবাদে নেমেছেন। উৎপাদন ভালো হলে লাভবান হবেন বলেও প্রত্যাশা তাদের। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে আলু ও ভুট্টার আবাদ আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)