চাঁদাবাজ মুক্ত কেশবপুর গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান অধ্যাপক মুক্তার আলী

                                                                                 কেশবপুর (যশোর) সংবাদদাতা:  আমরা চাঁদাবাজি করিনা চাঁদাবাজি কাউকে করতে দেব না কেশবপুরের উন্নয়নে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতিকে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে যশোর -৬ কেশবপুর আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী  আরও বলেন, জনগণ যদি আমাকে কেশবপুরের খেদমত করার সুযোগ দেন তাহলে কেশবপুরের  স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণ, রাস্তাঘাটের উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর মানবিক, নিরাপদ শান্তিপূর্ণ চাঁদাবাজ মুক্ত কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করবেন।
উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রিজাউল ইসলামের সভাপতিত্বে পাবলিক ময়দানে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ, কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতিকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা খেলাফত মজলিসের নেতা শফিউল্লাহ, এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, যশোর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ওবায়দুল্লাহ, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কেশবপুরে জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনের ছেলে জাহিদ হাসান, জুলাই আন্দোলনে শহীদ তৌহিদুর রহমানের বাবা আব্দুল জব্বার মোল্লা প্রমুখ। জনসভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তবিবুর রহমান। জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা মিছিল সহকারে নির্বাচনী জনসভায় হাজির হন। 
                       
                                            

সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ