শিক্ষার্থী-শিক্ষক প্রীতি ভলিবল ম্যাচে মুখর আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ

মোঃ ফিরোজ আহম্মেদ,রাজশাহী ব্যুরোঃ শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সৌহার্দ্য,পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধন আরও দৃঢ় করতে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে শিক্ষার্থী বনাম শিক্ষক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি ২০২৬ কলেজ মাঠে আয়োজিত এ প্রীতি ম্যাচে শিক্ষার্থী দল ও শিক্ষক দল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।খেলা চলাকালে উভয় দলের খেলোয়াড়রা ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করেন,যা উপস্থিত দর্শকদের আনন্দিত করে তোলে।শিক্ষার্থী,শিক্ষক ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

কলেজ কর্তৃপক্ষ জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।একই সঙ্গে এ ধরনের প্রীতি ম্যাচ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ