ছেলে দিতে এলো জীবনের প্রথম ভোট, বাবা তুলে দিলেন ছবি


মিঠুন রাজ, স্টাফ রিপোর্টারঃ প্রথম বারের মত ভোট দিতে আসা আমিনুল ইসলাম জানান, খুবই ভালো লাগছে। পরিবেশ খুবই সুন্দর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইন্দুরকানী সরকারি কলেজে আসেন ভোট দিতে। পিরোজপুর-১ আসনের এই ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটারদের দীর্ঘলাইন।আমিনুলের সঙ্গে এসেছেন তারা বাবা মোঃ আবুল কালাম হাওলাদার । ছেলেকে ভোটকেন্দ্রে আনার পর তুলছেন ছবি। বললেন, তোমার প্রথম ভোট ছবি তুলে রাখি। আমিনুল ইসলাম জানান, কীভাবে ভোট দেবো তা জেনেছি। দুটি ভোট দিতে হবে, এটাও জানি। এ প্রসঙ্গে তার বাবা  বলেন, আমার খুবই  ভালো লাগছে ছেলেদের সাথে ভোট দিতে এসে। আমি চাই ভোটটা যাতে নষ্ট না হয়। সরকারের সমালোচনা করি, কিন্তু আমাদের দায়িত্ব আছে। যদি ৫০ শতাংশের কম ভোট কাস্ট হয় তাহলে এটা সারাবিশ্বে বিতর্কিত হবে।ইন্দুরকানী সদরের এ ভোটার বলেন, কাকে ভোট দিচ্ছেন, এটা বিষয় না। ভোটে অংশ নিচ্ছি এটা অনেক গুরুত্বপূর্ণ তবে অনেক আশা ছিলো আল্লামা সাঈদীকে ভোট দেয়ার সেটা আটা আর হলো না । ভোটকেন্দ্রে আসা উচিত, এই সংস্কৃতি গড়ে ওঠা প্রয়োজন। সবাইকে বলছি ভোটকেন্দ্রে আসুন, চারদিনের ছুটিকে খিচুড়ি গরুর মাংসে সীমাবদ্ধ রাখবেন না।আরেক ভোটার হাফেজ মাওলানা  রোকনুজ্জামান বলেন, আগেই ভোটার হয়েছি। তবে এবারই প্রথম ভোট দিলাম। অনুভূতি খুবই ভালো।


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ