মিঠুন রাজ, স্টাফ রিপোর্টারঃ জিয়ানগর উপজেলার জনপ্রিয় ব্যক্তি হাজী মোঃ মনির কালাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
দলমত নির্বিশেষে গণমানুষের নেতা হিসেবে বিভিন্ন সময়ে তিনি রাস্তা-ঘাট উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দিয়েছেন। হাজী মোঃ মনির কালাম জানিয়েছেন—"সবার সহযোগিতা ও দোয়া পেলে নির্বাচনে অংশ নিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।"ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করে যেতে চান বলেও জানিয়েছেন। ইন্দুরকানী ইউনিয়নবাসীর মতামতই হবে তাঁর শক্তি।আপনারা কি তাঁকে নেতৃত্বে দেখতে চান?