মোহনগঞ্জে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন


মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ বাঙালির চিরায়ত ঐতিহ্য পান্তা-ইলিশ ভোজন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে আনন্দ-উৎসবের আবহে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে আজ (১৪ এপ্রিল) মঙ্গলবার সকালে উপজেলা  প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভযাত্রা ও লোকজ মেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম (ভিপি), সাংবাদিক মো: কামরুল ইসলাম রতন, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আজহারুল ইসলাম, আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক হাসান খান,সাংবাদিক রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী ও বিভিন্ন  স্কুলের শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ শোভাযাত্রায় অংশ নেন।উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপন উপলক্ষে পৌর শহরের সাধারণ পাঠাগারের সামনে আলি ওসমান শিশু পার্কে লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ