news

নওগাঁয় আম বাগানে গুটি দৃশ্যমান, ভালো ফলনের আশায় ব্যস্ত চাষিরা

মোঃ ফিরোজ আহম্মেদ 
রাজশাহী ব্যুরো
Uploaded Image


নওগাঁর আত্রাই  উপজেলায় আম বাগানে সবুজ পাতার ফাঁকে ফাঁকে আমের ছোট ছোট গুটি দৃশ্যমান হতে শুরু করেছে। জেলার বিভিন্ন এলাকায় আমের মুকুল ও গুটির সৌরভে ইতোমধ্যেই মুখরিত হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর আমের মুকুল ভালো এসেছে এবং ধীরে ধীরে তা গুটিতে পরিণত হচ্ছে। এতে করে ভালো ফলনের আশায় বুক বাঁধছেন চাষিরা।

বর্তমানে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। গাছে নিয়মিত স্প্রে করা, পোকামাকড় দমন, রোগ প্রতিরোধ এবং প্রয়োজনীয় ভিটামিন প্রয়োগসহ নানা কাজে দিন কাটছে তাদের।

চাষিরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর আমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাজারমূল্য নিয়েও রয়েছে কিছুটা শঙ্কা।

কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,সঠিক পরিচর্যা ও পরামর্শ অনুযায়ী বাগান পরিচালনা করলে ভালো ফলন পাওয়া সম্ভব হবে। এজন্য কৃষকদের নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

মোঃ ফিরোজ আহমেদ 
০১৭১০ ৯৬৭৫২২

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ