করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম





ইকরাম শরীফ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মাদারীপুর  কালকিনির সাবেক এমপি  কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দীন নাসিমের করোনা পজেটিভ। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার পারিবারিক সুত্রে জানা যায়,,বাহাউদ্দীন নাসিম গত কয়েকদিন পর্যন্ত তিনি প্রচন্ড জ্বরে ভুগছিলেন। জ্বরের তিব্রতা বৃদ্ধি পাওয়ায় তিনি করোনা পরীক্ষা করালে পজিটিভ রিপোর্ট দেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

বাহাউদ্দীন নাসিমের ছোটো ভাই মাদারীপুর সদরের পৌর মেয়র জনাব খালিদ হোসেন ইয়াদ দেশবাসীর কাছে তার ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসি সকলের কাছে দোয়া চেয়েছেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ