নোবিপ্রবি প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) আগামী ১ বছরের জন্য সুবর্ণচর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ যোবায়ের এবং সাধারণ সম্পাদক বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম রাকিব।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নাজমুন তামান্না, আরাফাত তারেক, মিজবাহ উদ্দিন জিসান ও জহিরুল ইসলাম আরিফ। যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা, হান্নানুর রশিদ, আবরার হাসান, মো. আজগর হোসেন, ফানা উল্ল্যাহ রকি। সাংগঠনিক সম্পাদক সাইয়্যেদুল আবরার। সহ-সাংগঠনিক সম্পাদক অজয় মজুমদার। অর্থ সম্পাদক সাদিয়া আফরিন, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক আজগর হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার মিতু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাাক আজিজুল হক মধু, ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফ উল্ল্যাহ। এছাড়াও সদস্য হিসেবে ওমর ফারুক, আজহারুল ইসলাম সজীব, জহিরুল ইসলাম রুবেল, দিদার হোসাইন মামুন নির্বাচিত হয়েছেন।
জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুবর্ণচরের শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ের সবচেয়ে বড় এবং একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে এ সংগঠনটি।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ যোবায়ের বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক সুবর্ণচরের শিক্ষার্থীদের ফ্রি কোচিং(সেতুবন্ধন) সেবা প্রদানে অংশগ্রহণ, নোবিপ্রবির প্রতি সেশনের ভর্তি পরীক্ষায় সুবর্ণচরের শিক্ষার্থীদের জন্য ভলেন্টিয়ারিং, অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহায়তা, ইফতার অনুষ্ঠান, খেলাধুলার আয়োজনসহ অতীতের ন্যায় আগামীতে অ্যাসোসিয়েশন এসব কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, সুবর্ণ সন্তান নোবিপ্রবি ১৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী প্রয়াত সাইফ উদ্দিনের চিকিৎসা সহায়তা তহবিল গঠনে "সুবর্ণচর স্টুডেন্টস এসোসিয়েশন " এর ব্যানারে আমাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। শেষ চেষ্টায়ও সাইফকে আমাদের মাঝে আনতে পারিনি। তিনি সাইফের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। একইসাথে তিনি আশাবাদ রাখেন যে, আগামী দিনে নোবিপ্রবিতে সুবর্ণচরের শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে বিশ্ববিদ্যালয় পরিবার এবং সুবর্ণচরের সর্বস্তরের নেতৃবৃন্দের সংঘবদ্ধ করে এসোসিয়েশনের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন। একইসাথে নতুন কমিটির সবাইকে নিয়ে নতুন প্রচেষ্টায় ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে এগিয়ে নেয়ার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।
