নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর হালিশহরে অবস্থিত গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে নানা অভিযোগ ও পাল্টা অভিযোগ চলে আসছে কয়েকমাস ধরে। এবার সামনে এসেছে ডায়েরি, সিলেবাস ও ব্যাচের টাকা তসরুপ নিয়ে অভিযোগ।
বর্তমানে প্রায় ৩ হাজার শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়। তারই ধারাবাহিকতায় প্রতিবছর এরই সমপরিমাণ ডায়েরি, সিলেবাস ও ব্যাচ বিক্রি করা হয়।
২০১৬,১৭ ও ১৮ সালে ওডিট রিপোর্ট অনুযায়ী ডায়েরি,সিলেবাস ও ব্যাচ এর জন্য প্রতি শিক্ষার্থী থেকে ১৭০ টাকা করে নেয়া হয়। কিন্তু এ বিশাল পরিমাণ অর্থ স্কুলের ফান্ডে জমা করা হয়নি। খবর পাওয়া গেছে, ২০১২ সাল থেকেই এ টাকাগুলো স্কুল ফান্ডে জমা না হয়ে শিক্ষকদের কল্যান ফান্ডে জমা হত। কিন্তু বর্তমানে স্কুলের ম্যানেজিং কমিটি ২০১৯ ও ২০ সালে এগুলোর মান একই রেখে শিক্ষার্থীদের কাছ থেকে ১২০ টাকা করে নিচ্ছে এবং টাকাগুলো স্কুল ফান্ডে জমা হচ্ছে।
এবিষয়ে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রধান শিক্ষক কে নোটিশ করা হয়েছিল। কিন্তু সে নোটিশ সময় মোতাবেক আমাদের সামনে হাজির হন নি। তাই আমরা এবার পরবর্তী করনীয় পালন করব।
একইবিষয় নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি।
একেকটা অভিযোগ সামনে আসার পর বেড়েই চলেছে অভিভাবকদের ক্ষোভ। নতুন করে যুক্ত হয়েছে, এটা।
সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের এখন এটাই প্রশ্ন, প্রধান শিক্ষক কি পারবেন এ প্রশ্নের জবাব দিতে?
