সিরাজগঞ্জ কাজিপুরে ৩ গরু চোর আটক




মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃসিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম দুবলাই গ্রামে তিন গরুচোরকে আটক করেছে গ্রামবাসী। স্থানীয় গ্রামবাসী ও থানাসূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) রাত্রী সারে ৩টায় চোরের দল উপজেলার পশ্চিম দুবলাই গ্রামের মৃত- আব্দুর রহমানের পুত্র আব্দুল হাইয়ের গোয়াল ঢোকে।

একপর্যায়ে তারা গরু বের করে পূর্বে থেকে প্রস্তুত রাখা মিনি পিকআপে উঠানোর চেষ্টা করে। এসময় গ্রামের লোকজন ও গরুর মালিক টের পেয়ে চোরদের ধাওয়া দিয়ে ধরে ফেলে। খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ আটককৃদের থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলো- উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর পুত্র শফিকুল ইসলাম (৩৪), মাথাইলচাপড় গ্রামের হাছান আলীর পুত্র শরিফ উদ্দিন (২৭) ও বরর্শীভাঙ্গা গ্রামের আব্দুল খালেকের পুত্র গোলাম মোস্তফা (২৮)। কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, রাত্রীতে চোরদের ধরার জন্য আমাদের টহল পুলিশ জোরদার করা হয়েছে। চোরদের ধরতে আমাদের অভিযান চলমান থাকবে।

তিনি আরো বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, গত মাসেও এই গ্রাম থেকে ৮ টি গরু চুরি হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ