মোঃ আওলাদ হোসেন জেলা প্রতিনিধি ভোলা (দৌলতখান)ভোলার দৌলতখানের মিঝির হাট এলাকায় লামিয়া(৯) নামে এক মেয়ে বোরাক চাপায় চলে গেল না ফেরার দেশে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ভোলার দৌলতখানের স্থানীয় জয়নগর এলাকার আকবর মিয়ার মেয়ে লামিয়া।আজ মজ্ঞল বার সকাল আনুমানিক আট ঘটিকার সময় লামিয়া তার খালার বাড়ি মিঝির হাট থেকে জয়নগর তার নিজ বাড়ি ফিরছিল। এদিকে মনির(২৫) নামে এক ড্রাইভার সেরু মাস্টারের মোড় থেকে মিঝির হাট যাইতেছে।আঁকাবাকা রোড হওয়ার কারনে সে তার গাড়ির গতিরোধ করতে ব্যার্থ হয়।যার কারনে লামিয়া রাস্তা অতিক্রম করতে গিয়ে গাড়ির নিচে পরে এবং ঘটনাস্থলেই মারা যায়।খবর নিয়ে জানা যায় যে,মনিরের বাড়ি স্থানীয় মিঝির হাট বাজারের পূর্ব পাশে সৈয়দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরশুভী গ্রামে সে ৮নং ওয়ার্ডের মেম্বর শহিদের ভাগ্নে।থানায় কোন ডায়েরি হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে দৈনিক উপকূল বার্তাকে মৃত লামিয়ার আত্নীয় স্থানীয় পল্লী চিকিৎসক আবদুল্লাহ বলেন,এখন পর্যন্ত আমরা থানায় কোন ডায়রী করি নাই(এই নিউজ লিখা পর্যন্ত) । তবে করবো কি না সেটা আমরা দেখতেছি। যা করি লামিয়ার পরিবারের সিদ্ধান্ত মোতাবেক করবো।এই ব্যাপারে এলাকার লোকজন ছোট ছোট অপরিপক্ক চালকদের বেপরোয়া গাড়ি চালানোকেই দোষী করছেন।তারা প্রশাসকদের কাছে দাবী করছেন যেন,গাড়ী চালানোর কতগুলো নিয়ম বাধ্যতামূলক করেন।তাহলেই সমাজের মানুষ এরকম অকাল মৃত্যু থেকে রেহাই পাবে।
