ঝিকরগাছা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


মোঃ ইকরামুল করিম সৈকত,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের ঝিকরগাছায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 


ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে সকাল ১০ঃ০০ ঘটিকায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। 


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ অধ্যাপক ডাঃ মোঃ নাছির উদ্দিন। জাতীয় সংসদ সদস্য হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। 


উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএসও ডাঃ হাবিবুর রহমান, আরএমও ডাঃ রশিদুল আলম, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি ইমরান রশিদ, প্যানেল মেয়র সাইফুল ইসলাম সুজন, যুবলীগ নেতা জাফিরুল হক, আরিফুজ্জান সন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, সৈকত, হান্নান, রাহুল, রকি, রাজ, ইমন। এছাড়াও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও হাসপাতালের কর্তব্যরত সদস্যবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ