শম্ভুগঞ্জে পানি নিষ্কাশনে কাজ করলো ইসলামী আন্দোলনের কর্মীবৃন্দ




আশিকুজ্জামান মিজান,ময়মনসিংহঃ  শম্ভুগঞ্জে পানি নিষ্কাশনে কাজ করলো ইসলামী আন্দোলনের কর্মীবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় দেশ এবং জনগনের সেবায় নিয়োজিত। বিভিন্ন সময় তারা বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। তেমনি ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৩৩ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ চামড়া বাজার ও গরু হাট বাজারে প্রায় তিন মাসের বেশি সময় যাবত বৃষ্টির পানি জমে থাকায় তা নিরসনে এগিয়ে আসে ৩৩ নং ওয়ার্ডের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কর্মীবৃন্দ। সরেজমিনে গিয়ে দেখা যায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি প্রায় তিন মাসের বেশি সময় ধরে। এখানে কোন ড্রেন বা অন্যকোন ব্যবস্থা  না থাকার কারণে এ জলাবদ্ধতার সৃষ্টি। এর কারণে এখানে বসা চামড়া বাজার ও গরু হাট বসতে পারছে না যার দরুন ব্যবসায়ীদের অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে আশেপাশে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে আর আশে পাশের বাড়ি তে পানি ঢুকে পড়েছে। স্থানীয় লোকজন জানায় পানি নিষ্কাশন একটি ড্রেনের খুব প্রয়োজন তা না হলে পানি সরিয়ে নেওয়া সম্ভব নয়।  আবার বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এ জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য ইসলামী আন্দোলন  বাংলাদেশ এর কর্মীরা এগিয়ে এসেছে। তা পুরোপুরি পানি সরিয়ে নিতে না পারলেও চলাচলের একটা ব্যবস্থা করবে। তাতে অনেকটা উপকৃত হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীবৃন্দ জানায় আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। এজন্য দেখা যাক কতটুকু সরানো যায় পানি। আমরা দীর্ঘ সময় ধরে কাজ করছি। তারা এও জানায় এলাকার লোকজন এর দাবির এখানে একটি পরিকল্পিত ড্রেনের প্রয়োজন।  তাহলে জলাবদ্ধতার পানি পুরোপুরি সরিয়ে নেওয়া যাবে।  

তারা আরো জানায় আমাদের এ কাজে সহযোগিতা করছে আমাদের ৩৩নং ওয়ার্ডের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সকল কর্মীবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ