![]() |
| প্রতিবন্ধী নারীকে বেদম প্রহার |
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা জেলার তালা উপজেলার এক প্রতিবন্ধী নারীকে বেদম প্রহারের অভিযোগ উঠেছে। জানা গেছে, ২১ অক্টোবর তালা উপজেলার শালিখা গুচ্ছগ্রামের খুকি বেগম নামের, এক প্রতিবন্ধী নারীকে, কথাকাটাকাটির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, বাজারে প্রকাশ্যে টানাহ্যাঁচড়া করে, বেধড়ক মারপিট করে আহত করে, অচেতন অবস্থায় ফেলে রাখেন, স্থানীয় মুড়াগাছা গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে, আবুল হোসেন।
![]() |
| প্রহারকারী আবুল হোসেন |
প্রহারের শিকার নারী, খুকি বেগম, তার স্বামী ও একমাত্র ছেলে সকলেই প্রতিবন্ধী।এলাকাবাসীসহ প্রতিবন্ধী নারীর পরিবার, এই প্রহারকারীর শাস্তি দাবী জানান।প্রহারকারী আবুল হোসেনের কাছে প্রহারের কারণ জানতে চাইলে, স্থানীয় প্রতিবাদী আরেক প্রতিবন্ধী যুবক শেখ সিরাজুল ইসলামকে, এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়া হয়েছে বলে তিনি জানান।এসময় ঘটনাটি ওই প্রতিবাদকারী যুবক তাৎক্ষণিক তালা থানার অফিসার ইনচার্জ (ওসি)কে মোবাইলে অবহিত করলে তিনি খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ কে, দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন ঘটনাস্থলে এসে, আহত অবস্থায় খুকি বেগমকে উদ্ধার করে, চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পাঠানোর ব্যাবস্থা করেন।
২৩ অক্টোবর বিকালে, হাসপাতাল কর্তৃপক্ষ আহত প্রতিবন্ধী নারী খুকি বেগমকে, হাসপাতাল ত্যাগের ছাড় পত্র দেন।
চরম নির্যাতন ও শ্লীলতাহানীর শিকার খুকি বেগম আর্তনাদ করে জানান, আমার উপর হামলা কারীর বিচার চাই?
শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্ততি চলছিলো।

