সারাদেশ বাসীকে শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানিয়েছেন মির্জা আল মুরাদ বেগ


স্টাফ রিপোর্টারঃ আর.জে মিজানুর রহমান ইমনঃশারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহ জেলা ও তারাকান্দা উপজেলা বাসী সহ সারা দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীদের, মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন, "সজীব ওয়াজেদ জয় পরিষদ" ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি মির্জা আল মুরাদ বেগ । শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের জন্য নয়; বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের জাতীয় ঐক্য চেতনায় একটি মহা মিলনোৎসব ।বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে আবহমানকাল থেকে একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের লোকেরা মিলেমিশে বসবাস করে আসছে । বিশ্বে এক অনন্য ইতিহাস যে দেশে ভূখণ্ডে একসঙ্গে নানা জাতি, নানা বর্ণের লোক এবং নানা ধর্ম-সংস্কৃতির লোকের বসবাস- সেটাই তাদের আসল পরিচয় । তাই তো প্রাচীনকাল থেকে আমরা পারস্পরিক সম্প্রীতির মিলবন্ধনে আবদ্ধ আছি । শাস্ত্র মতে দেবী দূর্গার আগমনের মধ্য দিয়ে পৃথিবীর সব দুঃখ বেদনা জড়া-জীর্ণতা, রোগ-ব্যাধি আর অন্যায়-অত্যাচার দূরীভূত হয় । তেমনি মানব জীবনে সুখ-শান্তি আর শুভ শক্তির উদ্ভাবন ঘটে । দূর্গাপূজার সার্বজনীন আবেদন হল, অসুর শক্তির বিনাস আর শুভ শক্তির উদ্বোধন ।


মানুষ যেন আজ অন্যায় অবিচার, কাম ক্রোধ লোভ  হিংসা বিদ্বেষে জর্জরিত, এই অশুভ শক্তি ও অমানবিক আচার-আচরণকে দূরীভূত করে সত্য সুন্দর ও ন্যায়ের পথে যেন জীবন-যাপন করতে পারে সেটাই এ দূর্গাপূজার মূল উদ্দেশ্য । প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে দূর্গাপূজা উদযাপিত হোক এমনটাই প্রত্যাশা করেন তিনি ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ