![]() |
| জাহানারা কাঞ্চনের ২৭তম মৃত্যুবার্ষিকীতে বড়লেখা নিসচা'র দোয়া মাহফিল |
আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিরাপদ সড়ক চাই নিসচা'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চন এর ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ও সড়ক দুর্ঘটনায় নিহত'দের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৩ অক্টোবর মরহুমা জাহানারা কাঞ্চনের ২৭তম মৃত্যুবার্ষিকী। নিরাপদ সড়ক চাই-নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বড়লেখা পৌর শহরের হিফজুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা'য় শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮ ঘটিকায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে এই পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন হিফজুল কোরআন হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মো: খলিলুর রহমান।মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: হানিফ পারভেজ, নিসচা বড়লেখা উপজেলা আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন, যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, সদস্য সচিব আইনুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য গোলাম কিবরিয়া,রাসেল আহমদ,আমান হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
