মোঃ আকাশ সরকার, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে উলিপুরে অটোরিকশা চালক বাদশা মিয়া হত্যাকান্ডের সাথে জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে উলিপুর থানা পুলিশ।
গত ১ সেপ্টেম্বর, ভোরে অভিযান চালিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাদী গ্রাম থেকে জাহাঙ্গীর আলম (৪৫) ও সবুজ মিয়া (২১) নামক দুইজনকে আটক করা হয়েছে। এ অভিযানে বাদশা মিয়ার ব্যবহৃত অটো রিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার, আটক কৃতদের কুড়িগ্রাম আদালত এর মাধ্যম ৪ দিনের রিমান্ড নেয়া হয়।
আটক জাহাঙ্গীর আলম বুড়াবুড়ি ইউনিয়নর সাদী গ্রামের আজগার ব্যাপারীর পুত্র এবং সবুজ মিয়া পার্শ্ববর্তী সাদ্দির গ্রামের আব্দুল হামিদর পূত্র।
গত ২৮ সেপ্টেম্বর, কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ডাকুয়া পাড়া গ্রামের ওসমান আলীর পুত্র বাদশা মিয়ার (৫০)লাশ উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা মাশানকুড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাদশা মিয়ার ভাই মানিক মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে তাদের দেয়া তথ্য মোতাবেক জাহাঙ্গীরের বাড়ি ও পুকুর থেকে অটারিকশার বিভিন্ন যত্রাংশ উদ্ধার করা হয়।
