নাগরপুরে বজ্রপাতে মিনহাজ নামে স্কুল ছাত্রের মৃত্যু


হাসান সাদী,নাগরপুর প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুরে নদীতে গোসল করতে গিয়ে মো. মিনহাজ (১২) নামের এক স্কুল ছাত্র বজ্রপাতে মারা গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই স্কুল ছাত্র উপজেলার মামুদনগর ইউনিয়নের শুনসী গ্রামের জুলমত আলীর ছেলে।


স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম  জানান, সকালে নদীতে গোসল করতে গেলে এ সময় প্রচণ্ড বজ্রপাতে হয়। বজ্রপাতের স্বীকার হয়ে তার মৃত্যু হয়েছে। সে শুনসী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ