নওগাঁর রাণীনগর উপজেলা পর্যায়ে জাতীয় ইমাম সম্মেলন ও ইমাম বাছায় ২০২০


মোঃ ফিরোজ হোসাইন,রাজশাহী ব্যুরোঃনওগাঁর রাণীনগরে  উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম দের কে  নিয়ে ইসলামিক ফাউণ্ডেশন রাণীনগর  নওগাঁর আয়োজনে, মোঃ গোলাম মোস্তফা উপপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন এর সভাপতিত্বে  জাতীয় ইমাম সম্মেলন ও ইমাম বাছায় করা হয়৷ 

   

 আজ ১/১০/২০২০ ইং বৃহস্পতিবার  সকাল ১০ ঘটিকায় রাণীনগর  উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে থেকে মোট ৩০ জন ইমাম কে নিয়ে সকাল ১১ ঘটিকায়  ২০১৯/২০২০  ইমাম বাছাই ও সম্মেলন  অনুষ্ঠিত হয়। 


উক্ত ইমাম বাছাই  অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন ৷ 


আরো উপস্থিত ছিলেন 

রাণীনগর উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহসম্মাদ মুসা,  নওগাঁ সদর উপজেলার 

মডেল কেয়ার টেকার মোঃ গোলাম রাব্বানী, রাণীনগর  মডেল কেয়ার টেকার মোঃ মহাসিন আলী ও রাণীনগর উপজেলার জি সি গোন৷  অবশেষে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয় ৷


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ