দেবহাটা প্রেসক্লাবের নির্বাচিত সম্পাদক শাওনকে সাংবাদিক আজহারুল ইসলাম সাদী'র শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

 



আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার : উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা প্রেসক্লাবের, বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। 


নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করে, এর মধ্যে,  দৈনিক কালের চিত্রের বিশেষ প্রতিনিধি মাহামুদুল হাসান শাওন ২০ ভোটের মধ্যে, ১৬ ভোট পেয়ে দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের কাগজের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪ ভোট। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করে,  দৈনিক সুপ্রভাতের এম,এ মামুন ১৫, দৈনিক দক্ষিণের মশালের এস,এম নাসির উদ্দীন ১৫, এবং দৈনিক খুলনা অঞ্চলের কে,এম রেজাউল করিম ৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


দেবহাটা প্রেসক্লাবের নির্বাচনে, রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন, সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের সাবেক অধ্যক্ষ আনিছুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব।

নির্বাচনে দৈনিক কালের চিত্র পত্রিকার বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান শাওন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার আজহারুল ইসলাম সাদী শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন,  সেই সাথে সদ্য নির্বাচিত দেবহাটা প্রেসক্লাবের সকল কার্যনির্বাহী সদস্য কে ও শুভেচ্ছা অাভিনন্দন জানিয়েছেন।



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ