মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের এমবিএসকে’র হল রুমে দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে এবং এস.এম.ই ফাউন্ডেশনের অর্থায়নে দিনাজপুরে ৫ দিন ব্যাপী ৩০ জন নতুন নারী উদ্দ্যোক্তা সৃষ্টি প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস.এম.ই ফাউন্ডেশনের সহকারি ব্যবস্থাপক মোঃ নাজমুল ইসলাম। অনুষ্ঠানে দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতির সভাপতি জান্নাতুস সাফা শাহীনুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উদ্দ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষক ও পারমিদা এগ্রি বিজনেস লিমিটেড এর হেড অফ ইনিষ্টিটিউশনাল সেলস মোঃ মাহফুজুল হক মুকুল, এস.এম.ই ফাউন্ডেনের উদ্দ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষক সাইদা আফরোজ চৌধুরী প্রমূখ। সমাপনী অনুষ্ঠানে দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও সকল প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর অফিস ইনচার্জ সুরাইয়া বেগম ।
৫ দিন ব্যাপী ৩০ জন নতুন নারী উদ্দ্যোক্তা সৃষ্টি প্রশিক্ষণ কর্মসূচীতে উৎপাদন মূখী, সেবা মূখী ও ট্রেডিং বিষয়ের প্রতি প্রশিক্ষণ প্রদান করা হয়।
