আশাশুনিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ

আহসান উল্লাহ বাবলু  আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ আশাশুনিতে বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার, ২ জনকে শ্রবণ যন্ত্র, একজনকে ক্রেস ও ৭ জনকে চশমা প্রদান করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ