নবগঠিত কুলাউড়া উপজেলা তাঁতিদলের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা

আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি : বুধবার (২১ অক্টোবর)  সন্ধ্যায় কুলাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী তাতীদল কুলাউড়া উপজেলা শাখার নবগঠিত পুর্ণাঙ্গ কমিটির সাথে কুলাউড়া উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দের এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

নবগঠিত কুলাউড়া উপজেলা উপজেলা তাঁতিদলের সভাপতি আব্দুল মুনিম ডেনি ও সাধারণ সম্পাদক ইমরাণ আহমেদের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি'র সহ সভাপতি এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সহ-সভাপতি শামীম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক শেখ শহীদুল্লাহ,পৌর যুবদলের সিনিয়র যুগ্ন- আহ্বায়ক মুসা সুয়েট, উপজেলা তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম ইমরুল, যুগ্মসম্পাদক ফয়সাল আহমেদ, দেলু সহ উপজেলা বিএনপি ও তাঁতিদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এ সময় নবগঠিত উপজেলা তাঁতিদলের নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরন করে নেন মৌলভীবাজার জেলা বিএনপি'র সহ সভাপতি এডভোকেট আবেদ রাজা সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ