চট্টগ্রাম প্রতিনিধি, হাসান রিফাতঃ ২১/১০/২০২০ ইং তারিখে বন্দর থানায় সকল অফিসার ও ফোর্সদের ভিটামিন -সি যুক্ত ফল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (বন্দর বিভাগ) জনাব মোহাম্মদ কামরুল ইসলাম মহোদয়।আরো উপস্থিত ছিলেন অতিঃ উপ-পুলিশ কমিশনার (বন্দর বিভাগ) জনাব অলক বিশ্বাস এবং বন্দর থানার অফিসার ইনচার্জ ও থানার পুলিশ সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (বন্দর বিভাগ) জনাব মোহাম্মদ কামরুল ইসলাম মহোদয় করোনা মহামারী বিষয়ক সচেতনতা মূলক দিক নির্দেশনা ও ভিটামিন-সি যুক্ত ফল বিতরণ করেন।থানার সকল অফিসার এবং ফোর্সদের পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ এর ব্যাপারে বিশেষ ভাবে নির্দেশ দেন।বর্তমানে আবারো করোনা ভাইরাসে আক্রান্ত বৃদ্ধি পাওয়ার করণে সঠিক ভাবে কোয়ারান্টাইন (যে সময় পর্যন্ত সংক্রামণ আশঙ্কায় পৃথক রাখা হয়) নিশ্চিত করার নির্দেশ দেন।
