মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২)এর আওতায় সিআইজি ও ননসি আইজি খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২০ শে অক্টোবর) বুধবার বেলা ১১টার সময় উপজেলার ক্ষুদ্র শিয়ালকোলে দীপ সেতু অফিস প্রাঙ্গণে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হারুণ অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ এস এম মাহমুদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন , জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মোঃ আক্তারুজ্জামান ভূঁইয়া। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শ এবং স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
বর্তমানে করোনা ভাইরাস এমন একটি ছোঁয়া রোগ। যার এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি।তাই করোনাকালীন এ ভাইরাসটি থেকে বাঁচার জন্য বারবার সাবান দিয়ে হাত ধোয়া এবং দ্বিতীয়ত, ফেস মাস্ক ব্যবহার করা নির্দেশ দেন।
প্রধান অতিথি আরও বলেন, মুরগীর খাদ্য ভালো হলে পুষ্টি দরকার হবে না। বিভিন্ন ঔষধ কোম্পানি মানুষের সাথে প্রতারণা করছে সে ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। শুধু আইন প্রনয়ণ করলে চলবে না তা বাস্তবায়ন করতে হবে। দুধ যদি না খান তাহলে শরীল শক্তি পাবে না। তাই মেধাবী জাতি গঠনে করতে হলে ডিম দুধের বিকল্প নেই । এছাড়াও গাভীপালন, উন্নত জাতের ঘাস চাষ, বাছুরের যত্ন, হাসঁ -মুরগির নিয়মিত টিকাপপ্রদান, কৃমিনাশক দেওয়া ইত্যাদি বিষয়ে উপর আলোকপাত করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ হাসান হাবিবুর রহমান, ডাঃ মোছাঃ মৌসুমী খাতুন , উপ সহকারী মোঃ নজরুল ইসলাম , শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম রেজা প্রমূখ।
এ সময় প্রাণি সেবা কল্যান এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মুকুল হোসেন লিটন, এলএস পি মোঃ ইউসুফ আলী সহ সিআইডি -নন সিআইডি খামারীরা উপস্থিত ছিলেন।
