আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি :আশাশুনি উপজেলার ইউনিয়ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া বাজারে চাউলের দোকানে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাউল সংরক্ষণ করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় একজন দোকানদারকে পাঁচশত টাকা জরিমানা করা হয়| ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
