বড়লেখায় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর মহড়া

আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থানার আইন শৃঙ্খলা রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে মোটরসাইকেল মহরা ভিবিন্ন স্থানে বড়লেখা থানা পুলিশ।শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে পূজা কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। পুলিশ প্রশাসনও স্বাস্থ্যবিধি বজায় রেখে পূজা অনুষ্ঠানের সব ধরনের উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে।


২২ অক্টোবর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময়ী প্রতিমা ধীরে ধীরে দেবী রূপ ধারণ করছে। এদিকে জেলার প্রতিটি উপজেলার পূজামণ্ডপে পুজা অনুষ্ঠিত হবে।


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জাহাঙ্গীর আলম ও জনাব মীর নাহিদ আহসান  জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা আয়োজনে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার ব্যাপারে আমরা সতর্ক থাকব। দর্শকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য সবার কাছে আহ্বান জানানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ