তারাকান্দায় টিভি দেখা নিয়ে কথা কাটাকাটিতে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা



নিজস্ব প্রতিবেদকঃ আর.জে মিজানুর রহমান ইমনঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নে প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে কথা কাটাকাটি জের ধরে হালিমা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা কে পিটিয়ে হত্যা  । ঘটনাটি ঘটেছে, (২ই নভেম্বর) সোমবার রাতে । নিহত হালিমা খাতুন উপজেলা বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামর আবু হানিফার স্ত্রী ।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নিহত হালিমা খাতুন তার দেবর তোতা মিয়ার ঘরে টিভি দেখতে যান । তিনি প্রতিদিন কেন রাতে এই ঘরে টিভি দেখতে যান, এই প্রসঙ্গ  নিয়ে  কথা কাটাকাটির এক পর্যায়ে তোতা মিয়ার ছেলে মোজাম্মেল হক পাইপ দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে । এ সময় হালিমা কে রক্ষা করতে তার দুই ছেলে গেলে তাদেরকেও সে পিটিয়ে আহত করে । পরে তাদের কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক হালিমা খাতুন কে উন্নতি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । আজ ৩ই নভেম্বর মঙ্গলবার  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ