খোন্দকার আব্দুল্লাহ বাশারঃ আগামীকাল ৪ নবেম্বার রোজ বুধবার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রায়ত সদস্য, দক্ষিণ বঙ্গের গণমানুষের প্রিয়নেতা, সাবেক সফল মন্ত্রী, জননেতা, মরহুম তরিকুল ইসলামের ২য় মৃত্যু বার্ষিকীতে যশোর কারবালা কবরস্থানে সকাল ১০ টার প্রয়াত নেতার কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করবেন ঝিনাইদহ জেলা বিএনপি। উক্ত কর্মসূচি সফল করার লক্ষে জেলা বিএনপি'র অধীন সকল উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গওসহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সকাল ১০ টার মধ্যে যশোর কারবালা কবর স্থানে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন ঝিনাইদহ জেলা বিএনপি'র আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ এ্যাডঃ এস এম মশিয়ুর রহমান ও সাবেক ছাত্রনেতা,ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব, জননেতা আলহাজ্ব এ্যাডঃ এম এ মজিদ। এবং ঝিনাইদহ জেলার সকল উপজেলা ও পৌর সভাতে বিএনপির নেতা কর্মিদের শোক দিবস পালন করার জন্য অনুরোধ করেছেন এবং শোক দিবস উপলক্ষে জেলা বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
