লোহাগড়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগ লোহাগড়া উপজেলা শাখা কার্যালয় লোহাগড়া নড়াইল। আওয়ামীলীগের অফিস কক্ষে জাতীয় চার নেতার জেল হত্যা দিবসে, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী  আলাউদ্দিন (আলা) ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ মশিয়ুর রহমান সহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে এই জাতীয় চার নেতার জেলহত্যা দিবসে মূল্যবান বক্তব্য রাখেন।

যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলো তাদের বিচারের আওতায় এনে শাস্তি কার্যকর করার জন্য নেতাকর্মীরা বিনম্র চিত্তে সরকারের কাছে দাবি জানান। লোহাগড়া উপজেলার নেতাকর্মীরা দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলা গড়ার প্রত্যাশায় রাজপথে লড়াই করে যাচ্ছে। 

জাতীয় চার নেতার জেলহত্যার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ কে হত্যা সহ, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার চেষ্টা কারী সমস্ত দুষ্কৃতকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে বিচার কার্যকর করার জন্য নেতাকর্মীরা দাবি জানান।

নেতাকর্মীরা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যাশায় বাংলাদেশ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আশা ব্যক্ত করে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ