তারাকান্দায় জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ আর.জে মিজানুর রহমান ইমনঃ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় এবং কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় । আলোচনাসভা অনুষ্ঠানে তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার ।এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যবসায়ী সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ । উক্ত অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান  । ১৯৭৫ সালের আজকের এই দিনে স্বাধীনতা বিরোধী চক্র, সেদিন বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব.) মুনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান কে গুলি করে এবং বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে । অনুষ্ঠানে নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় ৪ নেতা ভাষা সৈনিক জননেতা মরহুম শামছুল হক এম.পি মহোদয়ের মাগফেরাত কামনা করে দোয়া করেন । আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় হতে প্রধান সড়ক ধরে বিশাল শোক র‍্যালী অনুষ্ঠিত হয় ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ