মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে দেলদুয়ারে বিক্ষোভ সমাবেশ

ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধিঃফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের দেলদুয়ারে ওলামা কেরাম ও তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৩ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দে ছিলিমপুর বাজার হতে তাদের এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং মাহমুদপুর পেট্রল পাম্প হয়ে আবার ছিলিমপুর বাজারে অবস্থান নেয় ও প্রতিবাদ মূলক আলোচনা করেন ওলামায়ে কেরামগণ।

দেলদুয়ারের সর্বস্তরের তাওহীদি নবী প্রেমিকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল জনবিস্ফোরণে রূপান্তরিত হয়। বিভিন্ন আলোচনায় তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।তাদের বক্তব্যে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট কে প্রকাশ্য মাপ চাওয়ার আহ্বান জানান।মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে  উপস্থিত ছিলেন দেলদুয়ারের আটিয়া,দেউলি,এলাসিন ইউনিয়নের  সর্বস্তরের আলেম-ওলামা ব্যবসায়ীগণ ও সুশীল সমাজ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ