মামুনুর রশিদ, দিনাজপুর প্রতিনিধিঃ সমিতির ভবনে জৈষ্ঠ্য আইনজীবিদের জন্য ব্যক্তিগত কক্ষ বরাদ্ধ নিয়ে মত বিরোধের জেরে দিনাজপুরের আইনজীবি সমিতির ভবনের সামনে ঘন্টব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষুব্ধ সদস্যরা। সাধারন আইনজীবি ব্যানারে আজ বুধবার দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত ওই (মানববন্ধন) কর্মসূচিতে অংশ নেন বিএনপি এবং আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারি সদস্যরা। প্রবিন আইনজীবি ইছাহাক আলীর জন্য বরাদ্ধ করা কক্ষ বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
এ সময় বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি নুরুজ্জামান জাহানি, সাবেক সভাপতি ইউসুফ আলী, আ.ন.ম. হাবিবুল্লাহ সারোয়ার আহমেদ বাবু এবং লিয়াকত আলীসহ অন্যান্যরা। এদিকে তাৎখনাত আইনজীবি সমিতির কার্যালয়ে মানববন্ধনের প্রতিবাদে আইনজীবি সমিতির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, সাধারন সভার সিদ্ধান্ত অনুযায়ী জামানতের দুই লক্ষাধিক টাকা জমা না দেওয়ায় নিয়ম অনুযায়ী কক্ষ বরাদ্ধের পরিবর্তে বাতিল করা হয়েছে। সংগঠনের কোটি টাকা তছরুপ অনিয়মের বিষয়ে চলমান তদন্ত ধামাচাপা দিতে আন্দোলনের নামে পরিস্থিতি জটিল করার চেষ্টা চালানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার বলেন পুর্বের কমিটির কোটি টাকার আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে এই মানববন্ধন করা হয়েছে তারা আত্মসাতের ঘটনাটি ভিন্নভাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।
